Site icon New BD Shop

নগদ থেকে মোবাইল রিচার্জে গাড়ি ও বিশ্বকাপের টিকেট জেতার সুযোগ!

নগদে নিয়ে এসেছে “দেশের সবচেয়ে বড় খেলা।” নগদ একাউন্ট এর মাধ্যমে মোবাইল নাম্বারে কমপক্ষে ৫০ টাকা রিচার্জ করে জিতে নিতে পারেন প্রতি সপ্তাহে গাড়ি। এছাড়া ক্রিকেট বিশ্বকাপ ম্যাচ এর টিকেট এর পাশাপাশি থাকছে আকর্ষণীয় সব পুরষ্কার জিতে নেওয়ার সুযোগ।

গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক গ্রাহকগণ ৫০ টাকা বা তার বেশি টাকা নগদ থেকে রিচার্জ করলে পেয়ে যাবেন প্রতি সপ্তাহে আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুযোগ। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে নগদ অ্যাপ বা ইউএসএসডি কোড *167# ব্যবহার করে গ্রামীণফোন, রবি, এয়ারটেল, বাংলালিংক ও টেলিটক নাম্বারে ৫০ টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে।

অফারটি শুরু হবে ২৫ আগস্ট ২০২৩, এবং চলবে ৩০ সেপ্টেম্বর, ২০২৩ পর্যন্ত।

ক্যাম্পেইনে উল্লেখিত অপারেটরগুলোর প্রিপেইড, পোস্টপেইড, স্কিটো সহ (লিমিটেড নাম্বার ব্যাতিত) সকল নাম্বারের ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। এছাড়া বিভিন্ন প্যাকে, ক্যাশব্যাক অফার, ইত্যাদি উক্ত অপারেটরের নিজস্ব ক্যাম্পেইনের নিয়ম অনুসারে চলতে থাকবে। প্রতি সপ্তাহে ক্যাম্পেইনের শর্ত পূরণকারী অংশগ্রহণকারীর মধ্যে থেকে বিজয়ী মনোনিত করা হবে। গাড়ি বা আকর্ষণীয় গিফট এর জন্য যদি কোনো গ্রাহক নির্বাচিত হন তাহলে এক কর্মদিবস এর মধ্যে এসএমএস বা কল করে জানানো হবে নগদ কাস্টমার সার্ভিস থেকে।

গিফট গ্রহণের জন্য নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট স্থানে উপস্থিত থাকতে হবে। কোনো কারণে যদি বিজয়ী গ্রাহক কল  রিসিভ করতে ব্যর্থ হন তবে ক্যাম্পেইনের আওতাভুক্ত গিফট পাবেন না ও নগদ এর জন্য দায়ীও থাকবেনা। উল্লেখ্য যে একজন গ্রাহক সম্পূর্ণ ক্যাম্পেইনের মেয়াদ চলাকালী সময়ে শুধুমাত্র একবারই মেগা গিফট জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের সকল শর্ত পূরণ করলে একজন বিজয়ী প্রতি সপ্তাহে গাড়ি ও বিভিন্ন পুরষ্কার জেতার সুযোগ পাবেন। ক্যাম্পেইনের শর্ত পূরণ না করলে সেক্ষেত্রে গ্রাহক পুরষ্কার পাবেন না।

নগদ এর এই অফার এর অন্যান্য তথ্যবলী হলোঃ

নগদ এর এই ক্যাম্পেইন সম্পর্কে আরো যা যা জানা জরুরিঃ

 

Exit mobile version